সর্বশেষ সংবাদ ::

সোনাতলার সুজাইতপুরে রাত্রিকালীন সর্টপিস ক্রিকেট ফাইনাল খেলা

বগুড়া সংবাদ  :  সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামকে মাদকমুক্ত করার লক্ষ্যে স্থানীয় সমাজ সেবা সংস্থার উদ্যোগে রাত্রিকালীন সর্টপিস ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস্ লিঃ সিনিয়র এরিয়া ম্যানেজার ও সুজাইতপুর গ্রামের গর্বিত সন্তান এমদাদুল হক (এনামুল) মুন্সি)। প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী নাসিরুল হক নাসির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ফুটবল খেলোয়াড় শফিকুল ইসলাম মন্ডল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য রেজাউল করিম,সমাজসেবা সংস্থার সভাপতি এম.এ.মেহেদী হাসান-সহ সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্য। খেলায় অংশ নেয় সুজাইতপুর সমাজ সেবা সংস্থা ও সুমাইতপুর একতা বন্ধন ক্লাব। উভয়পক্ষ ভালো খেললেও অবশেষে সুজাইতপুর সমাজ সেবা সংস্থা সুজাইতপুর একতা বন্ধন ক্লাবকে ৮৯-৮৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে অতিথিরা সাতহাজার টাকার প্রাইজ মানি প্রদান করেন।

Check Also

বাংলাদেশের ইতিহাস বিকৃত করার একমাত্র দল হলো আওয়ামিলীগ– ইকবাল হাসান মাহমুদ এমপি

বগুড়া সংবাদ : দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *