সর্বশেষ সংবাদ ::

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শেরপুর (বগুড়া) সংবাদদাতা ঃ বগুড়ার শেরপুরে বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি ফুলতলা দাখিল মাদরাসা থেকে চলতি বছরের এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের একটি মেহগনি গাছের নিচে দাড়ালে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Check Also

শেরপুরে ধর্ষণের অভিযোগে ধর্ম শ্বশুর গ্রেফতার

বগুড়ার শেরপুরে এক গৃহবধূকে (২১) ধ র্ষ ণের অভিযোগে তাঁর ‘ধর্ম শ্বশুর’ মো. আশরাফ আলীকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *