

বগুড়া সংবাদ : বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে বগুড়া ফল ব্যবসায়ী সমিতি।
শনিবার( ৬জুন) বেলা ১২ টায় বগুড়া সিটি কর্পোরেশন কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা নবনিযুক্ত প্রশাসকের সফল দায়িত্ব পালন কামনা করেন এবং নগরীর উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে তার সহযোগিতা প্রত্যাশা করেন।
সংবর্ধনা সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এছাড়া বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সেকেন্দার কাজী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি আব্দুল মোত্তালেব শেখ ও শামীম আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহাগ, কোষাধ্যক্ষ মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক লিটন চন্দ্র দাসসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সদস্য আব্দুর রহমান আতিক, মো. ওয়াসিম প্রামানিক ও তোফায়েল আহমেদসহ সংগঠনের নেতারা ।
তারা নগরীর বাজার ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, যানজট নিরসন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
এ সময় এম আর ইসলাম স্বাধীন ব্যবসায়ী নেতৃবৃন্দের শুভেচ্ছা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করা হবে। ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে বগুড়া সিটির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রশাসকের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং নগর উন্নয়নে সার্বিক সহযোগিতার প্র ইউত্যয় ব্যক্ত করেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা