সর্বশেষ সংবাদ ::

অগ্নি সংযোগে মাধ্যমে পিতা-মাতাকে  পুড়িয়ে হত্যার চেষ্টা।

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি বগুড়া গাবতলী) : বগুড়া গাবতলী সদর ইউনিয়নের চকসদু গ্রামে বাবা মাকে নির্যাতনকারী ছেলে দিনের বেলায় নিজ বাড়িতে অগ্নিসংযোগ করে পুড়ে শেষ করে দিয়েছে বাড়ির আসবাবপত্র। সেই সাথে তার পিতা অসুস্থ প্যারালাইজড বসার জন্য একমাত্র চেয়ার আগুনে পুড়ে ছাই । এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। খবর পেয়ে গাবতলী থানার পুলিশ অভিযানিক দল অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। বিভিন্ন সূত্রে জানা যায় ছেলেটি গ্রেপ্তার হওয়ার আগে সাংবাদিকসহ যারা তার বিপক্ষে গিয়েছে সবাইকে হুমকি ধামকি দিচ্ছে দেখে কেহ ছবি নিতে অনিচ্ছা প্রকাশ করেন । গত কাল সে তার পিতা মাতা কে বলেছিল গাড়ি বিক্রি করা টাকা দিয়ে গান পাউডার কিনে তার বাড়ি উড়িয়ে দেবে। কিন্তু গাড়ি বিক্রি করা হয়নি, গান পাউডার কেনাও হয়নি বিধায় বাড়ি কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

Check Also

দেশী-বিদেশী শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণ বগুড়ায় টিএমএসএস মৈত্রী মন্দিরে বর্ণাঢ্য জন্মাষ্টমী উৎসব পালিত

বগুড়া সংবাদ : বগুড়ায় দেশি-বিদেশি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে টিএমএসএস এর মৈত্রী মন্দিরে পালিত হয়েছে জন্মাষ্টমী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *