সর্বশেষ সংবাদ ::

কাহালুতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ততৃীয় পর্যায় প্রকল্পের বাস্তবায়নে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের অংশগ্রহন সমল্বিত পরিকল্পনা প্রনয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মলিহা খানম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ততৃীয় পর্যায় প্রকল্পের কাহালু উপজেলা সমন্বয়ক মোছা. আফরুজা বেগম এর সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন প্রমুখ।
কর্মশালায় উপস্থিত ছিলেন লাইট হাউজ, ব্র্যাক, ভূমিহীন এনজিও সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 

Check Also

বগুড়া সিটির ১৯ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী ওসমান গণি মাস্টার

বগুড়া সংবাদ : বগুড়া সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর ওসমান গণি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *