সর্বশেষ সংবাদ ::

কাউন্সিলর প্রার্থী ইব্রাহিমের নাম ঘোষনা বগুড়া সিটি জামায়াতের ১৮ নং ওয়ার্ড কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মঙ্গলবার রাতে বগুড়া সিটি কর্পোরেশনের ফুলবাড়ী মধ্যপাড়ায় ১৮ নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশ ওয়ার্ড আমির ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ফুলবাড়ী মধ্যপাড়া হাসান হাজির মোড়ে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সেক্রেটারী সেক্রেটারি আরিফুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিন তরফদার, জাহিদুর রহমান, আসাদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন মাওলানা সরোয়ার হোসেন, মাওলানা আবদুর রশিদ, আলতাফ হোসেন, ডাক্তার ইদ্রিস আলী, যুব বিভাগের মাসুম, মনি, এনামুল, ওমর ফারুক, মিজু আহম্মেদ, আব্দুর রাজ্জাক, হাফেজ ফারুক হোসেন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর বিধানভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসুচীর মাধ্যমে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। একইসঙ্গে সংগঠনের নেতা-কর্মীদের আদর্শিক, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা এমন এক সমাজ গড়তে চাই, যেখানে মানুষ ভয় নয়, স্বাধীনভাবে বাঁচবে। আমরা দুনিয়ার মানুষের মুক্তি চাই। একই সাথে পরকালে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াই। মানবতার কল্যাণে কাজ করি।
পরে প্রধান অতিথি বগুড়া সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইব্রাহিম হোসেনের নাম ঘোষনা করেন ও  জনতার সামনে পরিচয় করিয়ে দেন।

Check Also

বগুড়া সিটির ১৯ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী ওসমান গণি মাস্টার

বগুড়া সংবাদ : বগুড়া সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর ওসমান গণি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *