সর্বশেষ সংবাদ ::

নব গঠিত মোকামতলা উপজেলা নির্বাচন অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্বে সাখাওয়াত হোসেন 

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ( বগুড়া) :বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাখাওয়াত হোসেনকে মোকামতলা উপজেলা নির্বাচন অফিসারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

২ জুন ২০২৬ তারিখে মহামান্য রাষ্টপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয় জনবল ব্যবস্থাপনা-১ এর

সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়।

আদেশ অনুযায়ী, নিজ দায়িত্বের পাশাপাশি তিনি মোকামতলা উপজেলা নির্বাচন অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। নির্বাচন কার্যক্রমের ধারাবাহিকতা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

Check Also

বগুড়া সিটির ১৯ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী ওসমান গণি মাস্টার

বগুড়া সংবাদ : বগুড়া সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর ওসমান গণি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *