সর্বশেষ সংবাদ ::

‎গাবতলীতে নানার বাড়িতে বেড়াতে এসে ‎নদীর ডুবে কিশোরের মৃত্যু


বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি ‎গাবতলী বগুড়া) :
‎‎বগুড়ার গাবতলীতে নানার বাড়ি বেড়াতে গিয়ে সুখদহ নদীতে গোসল করতে নেমে মেহেদী হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ‎ঘটনাটি ঘটেছে বুধবার ৩ জুন দুপুরে উপজেলার‎ দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাঙ্গা গ্রামে। ‎নিহত মেহেদী হাসান গাবতলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তরফসরতাজ দক্ষিণপাড়া গ্রামের জুয়েল প্রামাণিকের ছেলে।
‎‎মেহেদী বৈঠাভাঙ্গা গ্রামে‌ নানর বাড়ি বেড়াতে গিয়ে সঙ্গীদের সাথে স্থানীয় সুখদহ নদীতে গোসল করতে নাম। সাঁতার না জানার কারনে মেহেদী হাসান নদীর পানিতে ডুবে মারা যায়, স্থানীয় লোকজন নদীথেকে‌ মেয়েদের মরদেহ তুলে আনেন।
‎গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

বগুড়ায় বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের (রেজি. নং: বি-২০৫০) প্রতিনিধি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *