সর্বশেষ সংবাদ ::

নব গঠিত মোকামতলা উপজেলা কৃষি অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্বে মো: আব্দুল হান্নান

বগুড়ার  সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) :
বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল হান্নানকে মোকামতলা উপজেলা কৃষি অফিসারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

২৪ মে ২০২৬ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়।

আদেশ অনুযায়ী, নিজ দায়িত্বের পাশাপাশি তিনি মোকামতলা উপজেলা কৃষি অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। কৃষি সম্প্রসারণ কার্যক্রমের ধারাবাহিকতা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

Check Also

মেধার বিকাশ ঘটাতে লেখাপড়ার বিকল্প নেই-টিটু

বগুড়া সংবাদ  : মেধার বিকাশ ঘটাতে লেখাপড়ার বিকল্প নেই-টিটু সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: স্থানীয় সরকার পল্লী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *