সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে নদীতে নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার।

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকী গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলীতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উত্তরপাড়া এলাকার সুখদহ সেতু সংলগ্ন নদী থেকে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করেন।
নিহত শিশুর নাম মো. জিহাদ হাসান (১১)। তিনি নেপালতলী ইউনিয়নের বুরুজ উত্তরপাড়া গ্রামের জেলাল মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে জিহাদ। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন শনিবার রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীতে তল্লাশি চালালেও জিহাদের খোঁজ পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে তারা ফিরে যায়। এরপর স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে নদীতে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। নিখোঁজের তিন দিন পর আজ রোববার দুপুরে নদী থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়।
জিহাদের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Check Also

লাইসেন্স ছাড়াই “ছ” মিল পরিচালনা: ৩ “ছ” মিল মালিকসহ চার জনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই “ছ” মিল পরিচালনার দায়ে তিন “ছ” মিল মালিকসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *