সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পিআইবির ৩ দিনের সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে বগুড়ায় ৩৫ জন সাংবাদিককে নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
বুধবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়দনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের এমপি রেজাউল করিম বাদশা । তিনি সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাব-এর সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস।
তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করে। কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকদের দক্ষতা বাড়াতে বগুড়ায় একটি পিআইবির প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জোর দাবী জানানো হয়।

Check Also

ক্যানসারে আক্রান্ত ওমর ফারুকের পাশে ‘প্রগতি কল্যাণ সংস্থা’

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নে বড় বেলঘড়িয়া গ্রামের ওমর ফারুক। বয়স ৩৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *