সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান স্বর্ণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন দুপচাঁচিয়া উপজেলা শাখা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল হক তালুকদার কাজলের সভাপতিত্বে এবং মাসুদুর রহমান মিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নবাগত ওসি তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুপম, রিঙ্কু কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অজিত দত্ত পটু, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবুসহ সঞ্জয় সাহা, কৃষ্ণ চন্দ্র দাস, ভূষণ অধিকারী ও সমিতির সদস্যবৃন্দ।

Check Also

ক্যানসারে আক্রান্ত ওমর ফারুকের পাশে ‘প্রগতি কল্যাণ সংস্থা’

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নে বড় বেলঘড়িয়া গ্রামের ওমর ফারুক। বয়স ৩৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *