সর্বশেষ সংবাদ ::

কাহালুতে হযরত শাহ সুফী সৈয়দ কালুপীর (রহ.) মাজারের নবনির্মিত রাস্তার উদ্বোধন করলেন এমপি মাশরাফ হোসেন

বগুড়া সংবাদ : শুক্রবার বাদ জুমা বগুড়ার কাহালু পৌরসভার অর্থায়নে নির্মিত ১২০ মিটার দৈর্ঘ্যের হযরত শাহ সুফী সৈয়দ কালুপীর (রহ.) মাজারের নবনির্মিত সিসি ও এইচবিবি রাস্তার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মাশরাফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মোজাহিদুজ্জামান চৌধুরী, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, তদন্ত ওসি মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও মুরইল ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম তাফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল বাসার, উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, কাহালু থানার এসআই মাসুদ করিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তারা।
উদ্বোধন শেষে হযরত শাহ সুফী সৈয়দ কালুপীর (রহ.) মাজার জিয়ারত করেন সংসদ সদস্য আলহাজ মাশরাফ হোসেন। এ সময় দোয়া পরিচালনা করেন কাহালু থানা জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইলিয়াস হোসেন।

Check Also

বগুড়ায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

বগুড়া সংবাদ : ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার সকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *