বগুড়া সংবাদ : বৃহস্পতিবার দুপুরে বাদুরতলাস্থ আদর্শ স্কুলে ইসলামিক এডুকেশন সোসাইটি ঢাকা আয়োজিত বগুড়া জেলার ২৭ শিক্ষার্থীকে বৃত্তির চেক ও সনদ প্রদান অনুষ্ঠান অদর্শ স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইসলামিক এডুকেশন সোসাইটি বগুড়ার প্রতিনিধি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদর্শ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বিশিস্ট ব্যাংকার মোহাম্মাদ আলী ও স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, মোস্তাকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক রেকসেনা বেগম। অনুষ্ঠানে বগুড়া জেলা ২৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
