সর্বশেষ সংবাদ ::

ধুনট থানার চার পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট থানার চার পুলিশ অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাত ১০টায় ধুনট থানা পুলিশের আয়োজনে যমুনা সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ আলম, এসআই হায়দার আলী, এসআই মনজুরুল মোর্শেদ মন্ডল এবং পিএসআই সিরাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস শুকুর, এসআই ওসমান গণি, এসআই হারুনর রশিদ সরদার, এএসআই শাহজাহান আলী ও পুলিশ সদস্য আরমান মিয়া।

Check Also

সোনাতলায় ক্যান্সারে আক্রান্ত খাজা মিয়া বাঁচতে চায়

বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা উপজেলাধীন গড়ফতেপুর গ্রামের মৃত কাজী সিরাজুল ইসলামের দরিদ্র ছেলে খাজা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *