সর্বশেষ সংবাদ ::

বগুড়া মহানগরী জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বুধবার সন্ধ্যায় বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর এক দায়িত্বশীল সমাবেশ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম, এড. আল আমিন, এড. রিয়াজ উদ্দিন, মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আজগর আলী, এড. নুরুল ইসমলাম আকন্দ, এড. শাহীন মিয়া, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, নিজাম উদ্দিন প্রমুখ। সমাবেশে বগুড়া মহানগরীর ২১ ওয়ার্ডের সভাপতি সেক্রেটারী সহ বিভিন্ন থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার জামায়াতের ওপর সীমাহীন জুলুম-নিপীড়ন চালিয়েছে। আমাদের ১১ জন শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করেছে। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নিপীড়ন উপেক্ষা করে আর্ত মানবতার কল্যাণে জামায়াত সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে। এখন আবার জামায়াত শিবিরের উপর হামলা মামলা শুরু হয়েছে। চট্রগ্রাম সিটি কলেজে হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের জেলে ভরানো হচ্ছে। ক্ষমতায় যাওয়ার ২ মাসেও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। জ্বালানি নিয়ে চরম নৈরাজ্য চলছে। সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Check Also

বগুড়ায় এনডিএফ’র হাম প্রতিরোধ বিষয়ক বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বুধবার রাতে বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে বগুড়ায় হাম রোগের প্রাদুর্ভাব কমানো টিকা দান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *