সর্বশেষ সংবাদ ::

সবাইকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে-মীর শাহে আলম

বগুড়া সংবাদ: পুন্ড্রের প্রাচীন ঐতিহ্য আর বাঙালির প্রাণের উৎসব এই দুইয়ের অপূর্ব মেলবন্ধনে মুখর হয়ে উঠেছে বগুড়া পৌর পার্ক। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় বগুড়া পৌর পার্কে বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই বর্ণিল আয়োজনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসবে সবাইকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ঢাকা-সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণকাজও প্রায় শেষের পথে। এছাড়াও বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা।
তিনি আরও বলেন, বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব প্রি-একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। পাশাপাশি, দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত বগুড়ার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি উৎসবের তাৎপর্য তুলে ধরে বাংলা সংস্কৃতির এই ধারা আরও সমৃদ্ধ করার আহ্বান জানান। বগুড়া সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মোহা. হাছানাত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কেএম খায়রুল বাশার, সদস্য সচিব এ্যাডভোকেট পলাশ খন্দকার প্রমুখ। উদ্বোধন শেষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Check Also

শিবহঞ্জে ১২০০ অসহায় মানুষের চোখে নতুন দৃষ্টি’ স্থাপন করলো শাহ আলম ফাউন্ডেশন

বগুড়া সংবাদ : (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *