সর্বশেষ সংবাদ ::

কাহালুতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনে আয়োজনে ২ দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা/২৬ইং এর উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিক ভাবে ফিতা ও বেলুন উড়িয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম তামান্না, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, কাহালু সরকারি কলেজের প্রভাষক পি এম মাকছুদুর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা, সাংবাদিকবৃন্দ ও ছাত্র/ছাত্রীবৃন্দ। বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ আব্দুল্লাহ আল গালিব। বিজ্ঞান মেলায় ১৩টি স্টল অংশগ্রহন করেছে।

 

Check Also

দুপচাঁচিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি ছাটন, সম্পাদক রতন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *