সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে বৃষ্টির পানি জলাবদ্ধতার কারণে ৩ শতাধিক বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্তের আশংকা

বগুড়া সংবাদ  : বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বেড়াবালা অর্জুনপুরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টির কারণে ২ শতাধিক কৃষকের ৩ শতাধিক বিঘা জমির বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্তের আশংকা।
শিবগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের বেড়াবালা অর্জুনপুর মাঠে সরেজমিনে গেলে দেখা যায়, ঐ এলাকার ৩ শতাধিক বিঘার ফসল কলা, মরিচ, আলু, কচু ও ধান রোপন করেছেন স্থানীয় কয়েক গ্রামের ২ শতাধিক কৃষক। প্রতি বছর বৃষ্টির পানিতে তাদের আকাংখিত ফসল তারা ঘরে উঠাতে পারে না এর ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এব্যাপারে ঐ ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম দুলু বলেন, পাশ্ববর্তী উথলী হাটের ছয়ঘরিয়া, মদকপাড়া ও বেড়াবালা আকন্দপাড়া গ্রামের পানি নেমে এসে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি বলেন, ফসল রক্ষা করতে হলে বিকল্প হিসেবে পানির যাতায়াতের জন্য ড্রেনেজ ব্যবস্থা করে পাশ্ববর্তী করতোয়া নদীতে বের করে দিলেই এই সমস্যা সমাধান হবে। এর ফলে স্থানীয় কৃষকরা এই সমস্যা থেকে রক্ষা পাবেন। এব্যাপারের অর্জুনপুর গ্রামের কৃষক আ: হান্নান, জালাল উদ্দিন, বেড়াবালা গ্রামের জামাল উদ্দিন, আ: জলিল, মোত্তালেব বলেন, আমরা সাধারণ কৃষক দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতার কারণে আমাদের আকাংখিত ফসল ঘরে তুলতে পারিনা। আমরা এর সমাধান চাই। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান বলেন, কৃষকের সমস্যার কথা শুনেছি তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন: অ্যাডভোকেট নাজমুল হুদা পপন চেয়ারম্যান ও শ্রমিক নেতা লিটন শেখ বাঘাকে সদস্য সচিব

বগুড়া সংবাদ : বগুড়া ফল ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং রাজ-২৩৬৯)-এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে ৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *