সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ার তালোড়ায় চক্ষুশিবির অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ও মিশন হাসপাতাল বগুড়ার পরিচালনায় এবং সমাজ সেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়নের সার্বিক সহযোগিতায় চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। ৩০মার্চ সোমবার সকালে তালোড়া পৌরসভার হলরুমে প্রধান অতিথি হিসাবে এ চক্ষুশিবিরের উদ্বোধন করেন তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমরান আলী রিপু। এসময় তালোড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিউর রহমান, সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। এদিন শতাধিক চক্ষু রোগীকে স্বল্পমূল্যে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন মিশন হাসপাতালের প্যারামেডিক্স দিলীপ মারান্ডি রজত। চক্ষু শিবিরে ছানিপড়া রোগীদের বাছাই করে স্বল্পমূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

Check Also

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন: অ্যাডভোকেট নাজমুল হুদা পপন চেয়ারম্যান ও শ্রমিক নেতা লিটন শেখ বাঘাকে সদস্য সচিব

বগুড়া সংবাদ : বগুড়া ফল ব্যবসায়ী সমিতি (রেজিঃ নং রাজ-২৩৬৯)-এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে ৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *