সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় পুকুরে বিষ প্রয়োগ ও আগুন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুরা এলাকায় কাজল প্রামানিকের লীজকৃত পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এসময় তারা পুকুর পাড়ে অবস্থিত মাছের খাদ্য রাখার ঘরে আগুন লাগিয়ে দেয়। গত ১০মার্চ মঙ্গলবার রাতের কোনো এক সময় এ বিষপ্রয়োগ ও আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কাজল প্রামানিক জানিয়েছেন। এ ঘটনায় কাজল উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্থ কাজল প্রামানিক জানান, তিনি খাস পুকুরটি লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। কয়েকদিন ধরে স্থানীয় কিছু যুবকদের সঙ্গে তার পুকুর নিয়ে বিরোধ চলছিল। তিনি ঘটনারদিন রাতে পুকুর থেকে বাড়ি ফিরেন। তার অনুপস্থিতিতে রাতের কোনো এক সময় কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে এবং মাছের খাদ্য রাখার ঘরে আগুন লাগিয়ে দেয়। স্থানীয় লোকজন তার পুকুর পাড়ে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন তার পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপচাঁচিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নিবাহী অফিসার শাহরুখ খান পুকুরে বিষ প্রয়োগ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *