সর্বশেষ সংবাদ ::

কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরীব ও অসহায় পরিবাবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ইউএনও

বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালুর শিল্পী আবাসন প্রকল্পে কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৬০টি গরীব ও অসহায় পরিবাবের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আতিক মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সদস্য বৃষ্টি পারভীন, রাবেয়া, মিশন, সুরাইয়া, আহসান হাবীব, শাকিল, সিফাউর, ফুয়াদ, আফসানা, সুমনা, মারদিয়া সহ অত্র সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আতিক মাহমুদ জানান, কাহালু উপজেলার প্রতিটি গ্রামে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

 

Check Also

বগুড়ার শিবগঞ্জে তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন  

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *