সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সুবিধাবঞ্চিত ও কর্মহীন নারীদের হস্তশিল্প প্রশিক্ষণ শুরু

বগুড়া সংবাদ : বগুড়ায় ৩০ জন সুবিধাবঞ্চিত ও কর্মহীন নারীদের নিয়ে ৭ দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ শুরু হলো। বুধবার ৪ মার্চ সকালে বগুড়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও বগুড়া সদরের নারী সংগঠন নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির বাস্তবায়নে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম রব্বানী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসের অফিস সহকারী আব্দুল বাসেত, নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর বগুড়া শহরের আজিজুল হক কলেজ রোড (পুরাতন) এর সুবিল ব্রীজ সংলগ্ন সাধারণ বীমা ভবনের নিচতলায় নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির কার্যালয়ে নারীদের প্রশিক্ষণ হাতে কলমে শুরু করা হয়। এই প্রশিক্ষণে যুব উন্নয়নসহ বিভিন্ন প্রশিক্ষকগণ হাতের কাজের সেলাই, হ্যান্ড এমব্রয়ডারির প্রশিক্ষণের পাশাপাশি শিশুদের, নারীদের পোষাকে বিভিন্ন রঙিন সুতায় ফুল তোলার প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে থাকছে কাশ্মরী ভরাট, গুজরাটি, লেজিডেইজি, মাছকাটা, ডালফোড়, চেইনফোড়, কাথাস্টিজ, বোতামস্টিজ, মাদ্রাজীস্টিজ, যশোরস্টিজসহ বিভিন্ন প্রকার সুঁইসুতার কাজও করা হবে।
বগুড়া নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রশিক্ষণের প্রশিক্ষক শারমিন সুলতানা জানান, অসহায় নারীদের নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এই প্রশিক্ষণে বেশ কিছু কাজ শেখানো হবে। যেন একজন নারী কাজ শিখে সহজে আয় করতে পারে। নিজের পরিবার পরিচালনা করতে পারে। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও সম্মানী ভাতা প্রদান করা হবে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী মেয়েরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। নব দিশা ইয়ূথ উইমেন সোসাইটির উদ্দেশ্য হল নারী দের স্বাবলম্বী করে গড়ে তুলতে সহযোগিতা করা।

 

Check Also

গাবতলীতে পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে এমপি মিল্টন

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বৃহস্পতিবার বগুড়া গাবতলীর দাঁড়াইল বাজারে জিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *