সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৬ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের প্রচার মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত ঐক্যবদ্ধ বাংলাদেশের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, মানুষের তৈরী করা মতবাদে মুক্তি আসবেনা। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনে সমাজে মুক্তি আসবে। একবার ভোট দিন, আপনারা ভোট দিলে সুন্দর একটি কল্যাণ রাস্ট্র উপহার দিবে। ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। স্বাধীনতার ৫৪  বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ।
তিনি শুক্রবার বিকেলে বগুড়া শহরের ১১নং ওয়ার্ডের মালতিনগর বখশিবাজারে এক বিশাল নির্বাচনী পথসভায় একথা বলেন। ১১নং ওয়ার্ড আমীর মাওলানা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, আব্দুস সালাম তুহিন, মাওলানা আজাহার আলী, ওয়ার্ড সেক্রেটারী সাদ্দাম হোসেন, মাস্টার হেলাল উদ্দিন প্রমুখ। এর আগে এক প্রচার মিছিল মালতিনগর হাই স্কুল হতে বের হয়ে ওয়ার্ডের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Check Also

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ!

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *