সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা স্লোগানে কাঁপলো লাহিড়াপাড়া ইউনিয়ন

বগুড়া সংবাদ: বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতিকে ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত লাহিড়ীপাড়া ইউনিয়ন মহিলা বিভাগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে লাহিড়ীপাড়া ইউনিয়নের পীরগাছা থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াত মনোনীত ১১ দলীয় ঐকবদ্ধ বাংরাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। মিছিলটি পীরগাছা বাজার থেকে শুরু হয়ে বোর্ডের বাজারে গিয়ে শেষ হয়। মিছিল দেখে রাসাতার পাশের লোকজনও দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন। মিছিল শেষে সাংবাদিকেদের সাথে কথা বলেন মহিলা জামায়াতের নেত্রী খাতুন, মাজেদা বেগম, ফাইমা খাতুন। উপস্থিত ছিলেন শহর প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ইউনিয়ন আমীর বেলাল হোসেন, সেক্রেটারী মাস্টার হেলাল উদ্দিন প্রমুখ। সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, ইনশাআল্লাহ বিজয়ী হলে একটি মানবিক কল্রাণ রাস্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবো। বৈষম্য মুক্ত একটি আদর্শ সমাজ উপহার দিবো। তিনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। জামায়াত নেত্রীরা বলেন, আমাদের নারী কর্মীদের ভোট চাইতে গেলে বাঁধা দেয়া হচ্ছে। হামলা মামলার হুমািক দিয়ে কোন লাভ হবেনা না। আমারা ভয় করিনা। এতোদিন ঘরে ঘরে দাঁড়িপাল্লার ভোট চেয়ে প্রচারনা করেছে এখন রাজপথে নেমেছি। রাজপথে নেমে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান ধরেছি। তিনি সকল ধরনের হেনস্থা বন্ধের দাবী জানান।

Check Also

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ!

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *