বগুড়া সংবাদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ বগুড়া-৬ সদর আসনে সংসদ সদস্য পদে জনাব তারেক রহমান কে বিজয়ী করতে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচন কালীন নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে আজকে ১৪নং ওয়ার্ডে বসবাসরত প্রত্যেক ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে প্রচারে নেমেছেন শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমির নেত্রীত্বে শহর যুবদল ও বিভিন্ন ওয়ার্ড এর নেতা ও কর্মীবৃন্দ।
এই আসনের এমপি নির্বাচিত হলে যিনি প্রধান মন্ত্রী হবেন তিনিই হলেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের জন্য তার পরিবারের জন্য দোয়া সেই সাথে তারেক রহমানের জন্য ভোট চেয়ে শহরের ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায়,দোকান,সহ বাজার এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগর নিয়মিত কর্মসূচি হিসেবে চালিয়ে যাচ্ছেন এবং ভোট পর্যন্ত চালিয়ে যাবেন তার এই কর্মসূচি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট ও ৩১ দফার ব্যাখ্যা সহ বাংলাদেশের জনগণের জন্য জনাব তারেক রহমানের চিন্তা গণমানুষের মধ্যে তুলে ধরার মাধ্যমে ১৪ নং ওয়ার্ডের সভাপতি সেতু খন্দকার এর সভাপতিত্তে সাধারণ সম্পাদক ছোটন এর সঞ্চালনায় তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন আহসান হাবিব মমি সভাপতি শহর যুবদল, সিনিয়র সহ সভাপতি তারিক মজিদ সোহাগ শহর যুবদল, মোনারুল ইসলাম সহসভাপতি শহর যুবদল, ওমাইূদুল হাবীব মিম সহ সাধারণ সম্পাদক শহর যুবদল, ওয়াসিম রেজা প্রচার সম্পাদক শহর যুবদল, শাহেদ আলী সহ প্রচার সম্পাদক শহর যুবদল,রবিউল ইসলাম ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক শহর যুবদল, আরিফ সমবায় বিষক সম্পাদক,
সুজিত জয়সোয়াল সদস্য শহর যুবদল,
মিনারুল হোসেন সাকু শহর যুবদল,
মোঃ ফাহিম পশু পালন বিষয়ক সম্পাদক,আব্দুল মমিন সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, জিলহক ২নং ওয়ার্ড, সাধারণ সম্পাদক, শাহিন হোসেন সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড,কামাল মন্ডল ও রুবেল ৩ নং ওয়ার্ড, শ্যামল ৬ নং ওয়ার্ড সদস্য,ফয়সাল সভাপতি ৯ নং ওয়ার্ড,ষঈশামীম সভাপতি ১০ নং ওয়ার্ড, রনি মিয়া সদস্য ১১ নং ওয়ার্ড, রোকন সভাপতি ১২ নং ওয়ার্ডশহর যুবদলের সদস্য জিতু, স্বাধীন, সুলতান, রোমান, মাছুম সাংগঠনিক সম্পাদক ও সদস্য রিংকু ও নিরব,১৪ নং ওয়ার্ড,তৌহিদ ও রহিম ১৫ নং ওয়ার্ড, মোঃ রোকন সভাপতি ১৮ নং ওয়ার্ড, রাসেদ ও মমিন ১৮ নং , সজিব ও মিনারুল ইসলাম সাকু ও সাজু ১৯ নং ওয়ার্ড, এছাড়াও এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ১৪নম্বর ওয়ার্ডের প্রধান সড়ক সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাজার, দোকানপাট ও আবাসিক এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণ এখন পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রব্যবস্থাকে নতুন করে গড়ে তুলতে হবে, যেখানে মানুষের মতামতের মূল্য থাকবে এবং আইনের শাসন নিশ্চিত হবে। বগুড়া-৬ আসনের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে তারা কখনো জামায়াতের মত মোনাফেকদের ভোট দিবে না বিগত সময়ের মত এবারও তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলে দাবী সাধারণ মানুষের। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং সামাজিক অনিশ্চয়তায় মানুষ দিশেহারা। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।গণসংযোগে অংশ নেওয়া অনেক ভোটার বলেন, তারা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। তারা মনে করেন, ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলেই দেশের রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব।কর্মসূচির শেষ পর্যায়ে আহসান হাবীব মমি বলেন, তারেক রহমানের প্রত্যাশা বগুড়ার সন্তান হিসেবে সবাই ঐক্যবদ্ধ ভাবেৌ ধানের শীষে সর্বোচ্চ ভোট দিয়ে তার পাশ থাকবে সাথে সাথে ৩১ দফা সুফল বিশ্লেষণ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
