সর্বশেষ সংবাদ ::

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন আপনাদের সার্বিক ভাবে সহযোগীতা করবে –ডিসি তৌফিকুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. তৌফিকুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন আপনাদের সার্বিক ভাবে সহযোগীতা করবে। সরকারী নির্দেশনা মোতাবেক আপনারা নির্বাচনী দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। নির্বাচন চলাকালীন বাহিরের লোকের কোন খাবার পানিও গ্রহন করা যাবে না। আপনাদের নিরপেক্ষ ভাবে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হবে। সোমবার বগুড়ার কাহালু সরকারি কলেজে ঢাকা নির্বাচন প্রশিক্ষন ইনস্টিপিউট এর আয়োজনে এবং কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে ভোট গ্রহন কর্মকর্তা প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও সহকারি পোলিংদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার শাহাদত হোসেন (পিপিএম)।
উক্ত প্রশিক্ষন কর্মশালায় অন্যান্যদের বক্তব্য রাখেন সহকারী রিটার্নিং অফিসার ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুর করিম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছা. আছিয়া খাতুন, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, কাহালু উপজেলা নির্বাচন অফিসার আয়েশা খাতুন প্রমূখ।
কাহালু উপজেলার ৬৫টি ভোট কেন্দ্রে আগামী ১২ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টার থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রশিক্ষনে ৭৪ জন প্রিজাইডিং, ৩” শ ৮০জন সহকারী প্রিজাইডিং ও সহকারী পোলিং ৭” শ ৫৬ জন প্রশিক্ষন দেন।

Check Also

বগুড়া-৬ সদর আসনে দাঁড়িপাল্লা নিয়ে মাঠে হাজারো নারীর রাজপথে মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *