সর্বশেষ সংবাদ ::

কাহালুর বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : রোববার বাদ আছর বগুড়ার কাহালুর বারমাইল বাস টার্মিনাল জামে মসজিদে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিনের সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আয়োজন করেন বীরকেদার ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আখের সরদার।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বীরকেদার ইউনিয়ন বিএনপির সভাপতি মুনসুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি আজিজার রহমান বালু, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ খিজির হায়াত মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রিদয়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার আজম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, মিলন সরদার, ইউনুস আলী, বীরকেদার ইউনিয়ন বিএনপিনেতা, সুইট, শহিদুল ইসলাম খান, আরিফুল ইসলাম, শাহজাহান আলী, যুবদল নেতা সুলতান, জামিল, আব্দুল কুদ্দুস, বাবলু খন্দকার, সোহাগ, মামুন সহ স্থানীয় মুসুল্লীবৃন্দ। দোয়া পরিচালনা করেন বারমাইল বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম হাফেজ মো. আবু রায়হান। উল্লেখ্য যে, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন অসুস্থ হয়ে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *