সর্বশেষ সংবাদ ::

সোনাতলা সরকারি নাজির আখতার কলেজে মিছিল ও সমাবেশ

বগুড়া সংবাদ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক ফরম পূরণ ফি বৃদ্ধির প্রতিবাদে রোববার (২ নভেম্বর) দুপুরে সোনাতলা সরকারি নাজির আখতার কলেজের অনার্স শ্রেণির বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে পারুল তলায় সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী মোসাব্বের হোসাইন, আব্দুর রহিম, জাকিরুল ইসলাম, আবু ইউসুফ,সৌরভ,রিফাত ও নিয়াজ প্রমুখ। তারা বলেছেন শিক্ষার্থীদের ওপর অর্থনৈতিক চাপ বন্ধ করতে হবে।

Check Also

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : কেক কেটে উৎসব নয়, জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *