সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়া সংবাদ :  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুপচাঁচিয়ার আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে আগাম শীত কালীন শাকসবজি(বসতবাড়ি ও মাঠে) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ১৪অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাইফুল আবেদীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার যারীন তাসনিম নিলয় প্রমুখ। সভা শেষে উপজেলার ৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১’শ ৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি। এর মধ্যে ১’শ ৩০জন কৃষকের মাঝে প্রত্যেককে ১০কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার সহ বেগুন, মিষ্টিকুমড়া, শসা, লাউ এর বীজ এবং বসতবাড়ীর জন্য ৪০জন কৃষকের মাঝে শুধু বেগুন, বাটি, লাল শাক, মটরশুটি, লাউ ও মূলা এর বীজ বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Check Also

ধুনটে জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে যুবকের ৬ মাসের কারাদন্ড

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে আমিনুর রহমান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *