সর্বশেষ সংবাদ ::

কাহালুর বীরকেদার ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ

 

 

বগুড়া সংবাদ :  বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল কাশিমালা গ্রাম ও অন্যান্য গ্রামে গ্রামে গিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ সহ বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেনের পক্ষে নির্বাচনী গণ-সংযোগ করা হয়।
উক্ত লিফলেট বিতরণ ও নির্বাচনী গণ-সংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউনিয়ন বিএনপির সভাপতি মুনছুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম সাকিল, বিএনপিনেতা সাজু, আরিফ মন্ডল, সাইফুল ইসলাম খান শহিদুল, সুইট, মিনহাজ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবলু খন্দকার, মহিলাদলনেত্রী আফরোজা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Check Also

দুপচাঁচিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি ছাটন, সম্পাদক রতন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *