সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জামায়াতের জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে “জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা” শীর্ষক কর্মশালা বিষয়ক কর্মশালা শনিবার বিকেলে শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগয় প্রধান রফিকুজজামান রুমান। কর্ম শালা পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। আলোচক ছিলেন মাওলানা আব্দুল হালিম বেগ, এ্যাড. রিয়াজ উদ্দিন। বগুড়া-৬ আসনের আওতাধীন বিভিন্ন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত জামায়াত নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহন করেন।

Check Also

দুপচাঁচিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি ছাটন, সম্পাদক রতন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *