সর্বশেষ সংবাদ ::

দীর্ঘ ২২ বছর পর ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি গঠন ‘নতুন কমিটি পেয়ে আবারো উজ্জীবিত নেতাকর্মীরা’

বগুড়া সংবাদ : দীর্ঘ ২২ বছর পর বগুড়ার ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি পেয়ে আবারো উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। সম্পতি এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মিলন মিয়াকে সভাপতি, শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক ও শরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে অন্যদের মধ্যে সজীব আহমেদ, শান্ত মিয়া, শাকিল আহম্মেদ ও রিহাদকে সহ-সভাপতি, আরাফাত হোসেন, অমর ফারুক, হেলাল শেখ, মোজাহিদ হোসেন, দেলোয়ার হোসেন, মারুফ হাসান ও কুরবান সেখকে যুগ্ন সাধারণ সম্পাদক, সাদমান রিফাতকে দপ্তর সম্পাদক ও ছামাউল ইসলামকে প্রচার সম্পাদক নির্বাচিত করে ধুনট সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়।

গত ১৫ মে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পালাশের স্বাক্ষরিত এক দলীয়পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সম্প্রতি এই কমিটি ঘোষণা করায় আবারো উজ্জীবিত হয়ে উঠেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Check Also

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

  বগুড়া সংবাদ :বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *