সর্বশেষ সংবাদ ::

ঢাকা থেকে বগুড়ার যুবলীগের সা: সম্পাদক ডাবলু, আ’ লীগ নেতা হিরো ও কাউন্সিলর আরিফ গ্রেফতার

 

বগুড়া সংবাদ : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫) ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসরাফি হিরো (৩৫) ও বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফ (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) রাতে পুলিশ  ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলিস্তান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গত বছর ২০২৪ সালের আগষ্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বগুড়ায় ছাত্র হত্যা, হামলা, বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে এই তিন জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আগামীকাল শনিবার তাদের বগুড়ায় আনা হতে পারে বলে জানা গেছে।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *