সর্বশেষ সংবাদ ::

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি বার্ষিক নির্বাচন উপলক্ষে বুধবার বিকেলে আইন কলেজ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমর্থিত ১৮জন প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও শহর সভাপতি আজগর আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেস্টা ও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেস্টা ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, উপদেস্টা ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক আব্দুল মতিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আইন উপদেস্টা এ্যাডভোকেট শাহীন মিয়া, উপদেস্টা আব্দুস সালাম তুহিন, উপদেস্টা অধ্যক্ষ ইকবাল হোসেন, শহর সেক্রেটারী মাস্টার আনোয়ারুল ইসলাম, পরিবহন শ্রমিক সভাপতি এজাজুল হক আসলাম, জহুরুল ইসলাম প্রমুখ। আইন কলেজে থেকে প্রচার মিছিল বের হয়ে স্টেশন রোড মোটর শ্রমিক অফিসের সামনে দিয়ে সাতমাথা মুক্ত মঞ্চে এসে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেস্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমসান সোহেল। এ সময় প্রধান অতিথি সকল মোটর শ্রমিকদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৮জন সমর্থিত প্রার্থীদের মূল্যবান ভোট দানের আহবান জানান।

 

Check Also

‎গাবতলী পৌর বিএনপি জাইমা রহমান জন্মদিন উপলক্ষে বিশেষ ও মাহফিল অনুষ্ঠিত 

  বগুড়া সংবাদ  ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  সোমবার ২৫অক্টোবর বগুড়ার গাবতলীতে পৌর বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *