সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে আ’লীগের চার নেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ মে) দিবাগতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়িতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী (৪০), ভাটগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল মোমিন (৪৫), নায়েব আলী (৪০) ও আবু সিদ্দিকী (৩৫)। তাদের সকলের বাড়ি ভাটগ্রামে।

স্থানীয়রা জানান, তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনের কোনো মামলা ছিল না। তাই তারা প্রকাশ্যে চলাফেরা করছিলেন। থানা পুলিশ রোববার রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গ্রেপ্তাকৃতরা ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে । সোমবার তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হবে।

 

Check Also

শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

  বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *