সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়া সংবাদ : বগুড়া বিআরটিএ অফিসে আজ বুধবার দুপুরে দুদকের বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় কর্মকর্তারা বিআরটিএ অফিসের বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেন। যানবাহন রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ও ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে দালালদের দৌরাত্মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেন।দুদক কর্মকর্তারা জানান, তারা প্রথমে ছদ্মবেশে বিআরটিএ অফিসে যান। তবে অভিযোগের বিষয়ে সুনির্দিষ্টভাবে কাউকে শনাক্ত করতে পারেননি। পরে তারা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং অফিস চত্বরে ডিজিটাল নির্দেশনা ঝুলিয়ে দেওয়া ও সচেতনতামূলক লিফলেট বিতরণের পরামর্শ দেন।

সংগৃহীত রেকর্ডপত্র যাচাই-বাছাই করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান সহকারী পরিচালক জাহিদুল ইসলাম।

Check Also

দুপচাঁচিয়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বীরকেদার ইউপি চ্যাম্পিয়ন

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় ধাপ, নিমাইকালা ও যোগীপাতা গ্রামবাসীর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *