সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়া শাজাহানপুরের নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নয়মাইল বন্দরে যুব সমাজের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বক্তারা দাবী করেন, নয়মাইল এলাকার আশপাশে কৃষি ক্ষেতখামার রয়েছে। সপ্তাহে দুইদিন নয়মাইলে হাট বসায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সংগত কারণেই জনসমাগম ও যানবাহন চলাচল বেশি। কিন্তু রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি জনসাধারন চলাচলে চরম ভোগান্তির মধ্যে রয়েছে। তাই অতিদ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য নয়মাইল বন্দর থেকে সিপি এলাকা পর্যন্ত ড্রেন নির্মাণ করার জোর দাবি জানান তারা। অন্যথায় গণমানুষকে সাথে নিয়ে আগামী দিনে বৃহৎ গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুসিয়ারী উচ্চারন করা হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, ইসলামী ব্যাংকের ম্যানেজার আখতারুজ্জামান, ইউপি সদস্য তাইজুল ইসলাম, আল খায়ের ট্যুরস এন্ড ট্রেভেলসের স্বত্বাধিকারী আবুল খায়ের, জামায়াত নেতা আশরাফুল মান্নান সামাউন, ইব্রাহিম হোসেন, যুবনেতা রাসেল, ব্যবসায়ী নুর আলমসহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

Check Also

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : কেক কেটে উৎসব নয়, জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *