সর্বশেষ সংবাদ ::

কাহালুতে মসজিদের মাইকের ব্যাটারী চুরি সময় জনগন হাতে চোর আটক

বগুড়া সংবাদ :বগুড়ার কাহালুতে মসজিদের মাইকের ব্যাটারী চুরি সময় জনগন হাতে এখতিয়ার (৩২) নামে এক চোর আটক। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে উপজেলার পাইকড় ইউনিয়নের তাড়াতগাড়ি (মালিগাছা) গ্রামে।
আটক এখতিয়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ইউনুস আলী পুত্র। জনগন তাকে উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশে খবর দেয় । কাহালু থানার এস আই জমশেদ আলী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। থানা পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে তাকে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করেন।

 

Check Also

এসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন বগুড়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে আদর্শ স্কুল অডিটরিয়ামে এসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইন্সটিটিউট বগুড়ার উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *