সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ও আজ সোমবার দুপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া পৌর আওয়ামী লীগের ১৯ নম্বর ওয়ার্ডের সদস্য খামারকান্দি গ্রামের মেহেদী হাসান (৩৫), মাটিডালী এলাকার রিমন রহমান কাঞ্চন (২৫), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ (২৭), ১২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেন (৫৫) ও সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুন্নবী রাসেল (৪০)।

ওসি এস এম মঈনুদ্দিন বলেন, গত ৫ আগস্টের পর তাঁদের নামে একাধিক মামলা করা হয়। গ্রেপ্তারের পর আজ বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Check Also

দুপচাঁচিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি ছাটন, সম্পাদক রতন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *