সর্বশেষ সংবাদ ::

ধুনট বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনট বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদÐ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট খায়রুজ্জামান জানান, সোমবার বিকালে ধুনট বাজার মনিটরিংকালে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সবুজ ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং মিলন এন্টারপ্রাইজকে আরো ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Check Also

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামিক স্টাডিজ গ্রুপের দোয়া মাহফিল

বগুড়া সংবাদ  : বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে বুধবার বাদ মাগরিব জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *