সর্বশেষ সংবাদ ::

আ’লীগের বিচারের দাবীতে বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত

আ’লীগের বিচারের দাবীতে বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের গণজমায়েত অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: পতিত আওয়ামীলীগের বিচারের দাবীতে রোববার বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে গণজমায়েত অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক কলেজ বটতলায় আয়োজিত গণজমায়েতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা আবু হুরায়রা, আল-জাবের, সাকিব খান, আজিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। ছাত্রনেতারা বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী কায়দায় দেশকে শোষন করেছেন। তার নির্দেশে গণহত্যার ঘটনা ঘটেছে। দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে খুন করে দেশ ছেড়ে পালানোর পর এখন ভারতের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। খুনি হাসিনা ও তার দোসরদের আর কখনোই এদেশের মাটিতে শেকড় গাড়তে দেওয়া হবেনা বলে হুশিয়ারি উচ্চারন করেন ছাত্রনেতারা।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *