

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরী ২০২৭-২৮ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক আ স ম আব্দুল মালেক, নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিন, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল বাছেত. অধ্যাপক রফিকুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোঃ সেলিম রেজা, তালিমুযল কুরআন বিভাগ সম্পাদক ,মাওলানা আব্দুল মুবিন , নির্বাচন ও অডিট বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার বজলুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাঃ আব্দুস সালাম তুহিন, দাওয়া ও শিক্ষা সম্পাদক অধ্যাপক হেদায়েতুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা আব্দুল বাছেত, মিডিয়া সম্পাদক মাহফুজুল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইকবাল হোসেন, এডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ইকবাল হোসেন ও আব্দুল হাদি শফিক।
বৃহস্পতিবার বিকেলে শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে কমিটির নাম ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ফ্যাসিবাদের দোসররা নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদের জাঁতাকলে পিষ্ট হয়ে ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বর্তমানে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় রয়েছে। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ফ্যাসিবাদের দোসর ও প্রেতাত্মারা এখনো বসে নেই। তারা নানা কৌশলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদেরকে শান্তিপ্রিয় নগরবাসীকে সাথে নিয়ে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা