

বগুড়া সংবাদ : আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বগুড়ার সোনাতলায় বিএনপি ও অঙ্গ সহযোগীদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলের নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সোনাতলা ফাযিল মাদ্রাসা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সোনাতলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক ও সেলিম রেজা বাবলা প্রমুখ। উপস্থিত ছিলেন যুবদল নেতা মাহমুদুর রহমান রনি, শহিদুল আলম,রাঙ্গা মিয়া, শহিদুল ইসলাম,উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ মন্ডল, স্বেচ্ছা সেবক দল নেতা শফিকুল ইসলাম,মিজানুর রহমান বাবু-সহ অনেকে।
ক্যাপশন
আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সোনাতলায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোনাতলা স্বাস্থ্য কমপেøক্সে আরো দুইজন ডেঙ্গুজ্বরে ভর্তি
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপেøক্সে একই দিনে আরো দুইজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। স্বাস্থ্য কমপেøক্স সূত্রে জানা যায়, উপজেলার গণকপাড়া গ্রামের খাজা মিয়ার ছেলে ইব্রাহীম আলী (১৬) ও সোনাতলার পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলার হিয়াতপুর গ্রামের রায়হান আলীর ছেলে রিপন মিয়া (১৭) গত মঙ্গলবার ভর্তি হয়েছে। প্রায় প্রতিনিয়ত দুই/একজন করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপেøক্সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়ে থাকে। ডেঙ্গুজ্বরের রোগীরা শতকরা প্রায় ৯৯ ভাগ ঢাকা থেকে আসা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা