সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

বগুড়া সংবাদ  : ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বগুড়া মহানগরের ১ ও ১৭ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, বগুড়া মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মশিউর রহমান শামীম, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ্ মো. মেহেদী হাসান হিমু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মইনুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজু এবং ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বাধীনসহ স্থানীয় ব্যক্তিরা।
অভিযান চলাকালে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি।
তিনি বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। পাশাপাশি নিজ নিজ বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত বগুড়া গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

Check Also

এসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন বগুড়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে আদর্শ স্কুল অডিটরিয়ামে এসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইন্সটিটিউট বগুড়ার উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *