সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সুজিত জয়সোয়ালের উদ্যোগে বস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ : : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বগুড়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন সুজিত জয়সোয়াল। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় বগুড়া শহরের ডালপট্টি দুর্গা মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু)।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. আবু হাসান, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, বগুড়া মহানগর যুবদলের সভাপতি মো. আহসান হাবীব মমি এবং বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

Check Also

প্রধানমন্ত্রী নৈতিকতা শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন -শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বগুড়া  সংবাদ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *