সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ : সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ০৯ নম্বর ওয়ার্ড বগুড়া মহানগর বিএনপি।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আজিজুল মনজু।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ০৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শবনম মোস্তারী রশ্মি, ওয়ার্ড বিএনপির নেতা মো. মহিদুল ইসলাম, মো. লিটন ও মো. বাবু, ছাত্রদলের সহসভাপতি মো. ওভি, পূজা উদযাপন পরিষদের নেতা শ্রী নারায়ণ চন্দ্র ও শ্রী স্বপন কুমার দাসসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনে পারস্পরিক সহযোগিতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Check Also

প্রধানমন্ত্রী নৈতিকতা শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন -শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বগুড়া  সংবাদ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *