সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়া  সংবাদ : বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শহীদ খোকন পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহজাদী আরজুমান বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দীন নাইন, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, চাঁদ সুলতানা শিরি, গাজী সায়লা ইসলাম মুক্তা, রহিমা খাতুন, মেরি, শানু আক্তার, রঞ্জনা বেগম, হাজেরা বেগম, নীহার সুলতানা তিথি ও সোহেলী আক্তারসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Check Also

ডিলাররা যাতে কোনো কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন সেজন্য বিক্রির সুনির্দিষ্ট রেকর্ড রাখতে হবে-রাজশাহী বিভাগীয় কমিশনার

বগুড়া সংবাদ  :রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী বলেছেন, ডিলাররা যাতে কোনো কৃত্রিম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *