সর্বশেষ সংবাদ ::

মামলার তদন্ত শেষে ফেরার পথে এসআইকে ছুরিকাঘাত

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা এসআই (উপ-পরিদর্শক) মোঃ মইনুল ইসলাম আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মামলার তদন্ত শেষে শাজাহানপুর থানা থেকে কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে ফেরার পথে এসআই মইনুল ইসলামের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ছুরিকাঘাতে এসআই মইনুল ইসলামের ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় এক অটোরিকশাচালক তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুফিয়ান জানান, আহত এসআই মইনুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হামলার কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Check Also

কাহালুতে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচী পালন

বগুড়া সংবাদ : লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপ ও ইসলামী ব্যাংকিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *