
।
বগুড়া সংবাদ : ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং ঢাকায় গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরী ব্যাংকের বগুড়া প্রধান ফটকে অবস্থান কর্মসুচী ও মানব বন্ধন কর্মসচী পালন করে। অবস্থান ও মানববন্ধন চলাকালে কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ ইসলামী ব্যাংক বগুড়া শাখায় সামনে মানব বন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন মিয়া, ব্যাংকের ১৯৮৫ সালের প্রথম পর্যায়ের আমানতকারী বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হালিম বেগ, সদস্য সচিব শ্রমিক নেতা আজগর আলী, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা আব্দুল হামিদ বেগ, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ইকবাল হোসেন, এনামুল হক মাওলানা আব্দুস সালাম, রবিউল ইসলাম রাজ, সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, বগুড়া মোটর শ্রমি,ক ইউনিয়নের সহ-সভাপতি ইদ্রিস আলী, শ্রমিক নেতা আলিফ মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ অনুযায়ী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন হওয়ার বিধান আছে কিন্তু ইসলামী ব্যাংকে সরকার হস্তক্ষেপ করে এস আলমের দোসর ব্যাংক লুটপাটকারী খুরশিদ আলম কে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করেছে। বক্তারা অবিলম্বে খুরশিদ আলমকে বহিষ্কার করার আহবান জানায়। পতিত ফ্যাসিস্ট সরকার একটি নির্দিষ্ট মহলের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে যে নজিরবিহীন লুটপাট ও ধ্বংসযজ্ঞ চারিয়েছে, দেশের মানুষ তা ভুলে যায়নি। নতুন করে আবার যদি ব্যাংক লুটপাট করার চক্রান্ত করা হয় তাহলে সরকারের পরিনতি ভালো হবে না। নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও ঋণ খেলাপী। তিনি ব্যাংকে রক্ষা করতে পারবেন না। তাকে এই গুরুত্বপূর্ণ পদে বহাল রাখলে ব্যাংকটি আবারও লুটপাটের মুখে পড়বে এবং সাধারণ মানুষের আমানত অনিরাপদ হয়ে পড়বে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা